.jpeg&w=3840&q=75)

মুসলিম বিশ্বের প্রথা ভেঙে সৌদি আরবের একদিন আগেই ঈদ পালন করছে তালেবান শাসিত আফগানিস্তান।
শাওয়াল মাসের চাঁদ শনিবার দেখতে না পাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ পবিত্র ঈদুল ফিতর আগামীকাল সোমবার (২ মে) পালনের ঘোষণা দিয়েছে।
কিন্তু সৌদির একদিন আগেই এশিয়ার দেশ আফগানিস্তানে রোববার ঈদুল ফিতর পালন করা হয়েছে।
দেশটির শীর্ষ আদালত বলেছে, দেশের বিভিন্ন প্রদেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। যে কারণে ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে ১ মে।
দেশটির সরকারের ভারপ্রাপ্ত মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ গতকাল রাতে এক টুইট বার্তায় ঈদের চাঁদ দেখতে পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে তুরস্ক, ইরাক, কাতার, কুয়েত ও ফ্রান্স সোমবার (২ মে) পবিত্র ঈদুল-ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে।



