
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে। রোববার জানিয়েছে দেশটির ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।
সৌদি আরবের মসজিদে নববীতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে লক্ষ্য করে কটাক্ষ ও হেনস্তার অভিযোগে ইমরান খানসহ ১৫০ জনের নামে এফআইআর দায়ের করেছে পাঞ্জাব পুলিশ।
রানা সানাউল্লাহ বলেন, ইমরান খান ও তার দলের নেতারা যা করেছে তার জন্য ক্ষমা করা হবে না। অবশ্যই গ্রেপ্তার করা হবে।
তিমি আরো বলেন, যারা নবীজির রওজার পবিত্রতা বিনষ্ট করেছে তাদের বিরুদ্ধে মামলা না হওয়ার কোনো কারণ নেই।
এর আগে, মসজিদ নববীতে শাহবাজ শরিফকে হেনস্তার অভিযোগে ৫ পাকিস্তানী নাগরিককে গ্রেপ্তার করে সৌদি পুলিশ।
এদিকে জানা গেছে মসজিদে নববীর ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের সৌদি আরব ত্যাগে বাধ্য করবে দেশটির সরকার।



