
সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্ক, ইরাক, কাতার, কুয়েত, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইয়েমেন, মিশর, তিউনিশিয়া, সুদান, আলজেরিয়া, মৌরিতানিয়া, সিরিয়াসহ বিভিন্ন দেশে সোমবার পবিত্র ঈদুল-ফিতর পালিত হচ্ছে।
ঈদের দিন সকালে এসব দেশের মসজিদগুলোতে আনন্দ-উচ্ছাসের মধ্য দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
গত শনিবার সৌদির আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। যার কারণে রোববার রমজান মাসের ৩০তম দিন পূর্ণ হয়। তাই সোমবার এসব দেশ ঈদুল ফিতর উদযাপন করছে।
অন্যদিকে বাংলাদেশের আকাশে রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আজ সোমবার ৩০ রোজা পূর্ণ হচ্ছে। মঙ্গলবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
একইভাবে প্রতিবেশি দেশ ভারত, পাকিস্তান ও ইরানেও মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হবে।



