

পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করলো চীন।
স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, বুধবার (৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে চীনা বিজ্ঞানীদের একটি অভিযাত্রী দল মাউন্ট এভারেস্টে সফলভাবে বিশ্বের সবচেয়ে উঁচু আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করেন।
আবহাওয়াবিদ ও অভিযাত্রীদের নিয়ে গঠিত পাঁচটি দল সম্মিলিতভাবে আট হাজার ৮৩০ মিটার উচ্চতায় ওই স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রটি স্থাপন করেছে।
চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাঁচ হাজার ২০০ মিটার উচ্চতায় অবস্থিত এভারেস্টের নর্থ ফেস বেস ক্যাম্প থেকে পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ ও পরিচালনা করবেন বিজ্ঞানীরা।
এ অভিযানে ১৬টি দলের মোট ২৭০ জন বৈজ্ঞানিক ও অভিযাত্রী অংশ নেন। তবে পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপনের সময় মূল দলে ছিলেন মাত্র ১২ জন।


