

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদারকে কালো তালিকাভূক্ত করেছে রাশিয়া। এছাড়াও তার মন্ত্রীসভার দুই মন্ত্রীসহ ৬৩ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা নিষেধাজ্ঞার তালিকায় কিশিদা এবং তার মন্ত্রিসভার প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন। এছাড়া আরও অর্ধশতাধিক সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রয়েছে।
ধারণা করা হচ্ছে, রাশিয়ার বিরুদ্ধে প্রচারণা যুদ্ধ এবং অগ্রহণযোগ্য বক্তব্য দেয়ার দায়ে জাপানি ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রাশিয়ার করা নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তিরা পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত মস্কোতে প্রবেশ করতে পারবে না।



