

চীনের চাংশা নগরীতে একটি ভবন ধসের ঘটনায় ৫৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি শুক্রবার এ তথ্য জানায়।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২৯ এপ্রিল হুনান প্রদেশের আট তলা ওই ভবনটি ধসে পড়ে। ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১০ জনকে জীবিত বের করে এনেছেন উদ্ধারকারীরা।
ভবনটি ধসে পড়ার কারণ তদন্ত করছে কর্তৃপক্ষ।এছাড়া এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।


