

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কাছে ক্ষমা চেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
অ্যাডলফ হিটলারের শরীরে ‘ইহুদি রক্ত’ ছিল-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের এমন মন্তব্যের কারণে পুতিন ক্ষমা চেয়েছেন।
বৃহস্পতিবার (৫ মে) ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষমা চাওয়ার বিষয়ে মস্কোর পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
বিবৃতিতে বলা হয়, লাভরভের মন্তব্যের জন্য প্রেসিডেন্ট পুতিন ক্ষমা চেয়েছেন। প্রধানমন্ত্রী নাফতালি বেনেট তা গ্রহণ করেছেন।
এছাড়া ইহুদি জনগণ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের স্মৃতির প্রতি পুতিনের মনোভাব পরিষ্কার করার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন বেনেট।



