
ভারতের ব্যাঙ্গালুরুর একটি বেসরকারি কোম্পানিতে অফিস চলাকালীন সময় সকল কর্মীর আধাঘন্টা ঘুম বাধ্যতামূলক করছে অফিস কর্তৃপক্ষ।
শুক্রবার এ বিষয়ে প্রত্যেক কর্মীকে ই-মেইলের মাধ্যমে নোটিশ জারি করা হয়।
'ওয়েকফিট'-এর কো ফাউন্ডার চৈতন্য রামালিঙ্গেগোয়া অফিসিয়ালি ই-মেইলের মাধ্যমে এই নোটিশ জারি করেন তার অফিসে।
তিনি ই-মেইলে লেখেন, আমরা দীর্ঘ ছয় বছর ধরে মানুষের ঘুমের সামগ্রী বিক্রি করে ব্যবসা করছি। অথচ নিজেরাই ঘুমের সঙ্গে সঠিক বিচার করতে পারছি না। সবার একটু রেস্ট দরকার। আফটারনুন ন্যাপ চালু করার কথা অনেকদিন ধরেই চলছিল। আজ থেকেই কম করে ৩০ মিনিটের ঘুম বা ন্যাপ নিতে হবে সবাইকে। কাজের মধ্যে একটু ঘুম দরকার। এতে শরীর মন ভালো থাকবে। কাজ ভালো হবে।
বালিশ, মেট্রেস, এই ধরনের জিনিসই পাওয়া যায় ওয়েকফিটে। সবকিছু তৈরি হয় ভালো ঘুমের কথা মাথায় রেখে। এবার তারা নিজেদের অফিসেই চালু করল এই নিয়ম।



