
কিউবার রাজধানীর এক পাঁচতারকা রেষ্টুরেন্টে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন প্রায় শতাধিক মানুষ।
শুক্রবার (৬ মে) ঐতিহাসিক সারাটোগা রেষ্টুরেন্টে এ বিস্ফোরণ ঘটে।
ধারণা করা হচ্ছে, রেষ্টুরেন্টের বাইরে পার্ক করা একটি গ্যাস ট্যাংকার থেকে বিস্ফোরণের সূত্রপাত।
বিস্ফোরণের পরে ঘটনাস্থল ও হাসপাতালে আহতদের পরিদর্শন শেষে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল বলেন, এটি কোন হামলা নয়। এটি ছিল গ্যাস লিক থেকে হওয়া নিছক দুর্ঘটনা।
বিস্ফোরণের মাত্রা এতই তীব্র ছিল যে, আশেপাশের এলাকার লোকজন এর আঁচ টের পেয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।



