পদত্যাগে রাজি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, বহাল থাকবেন প্রেসিডেন্ট
হেড অফ ডিজিটাল মিডিয়া
.jpeg&w=3840&q=75)

শ্রীলঙ্কায় দেশজুড়ে চলা বিক্ষোভের তোপে পড়ে পদত্যাগে রাজি হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। ছোটভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের অনুরোধে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
দেশটির গণমাধ্যম জানিয়েছে, শনিবার এক বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রীর পদ থেকে মাহিন্দা রাজাপাকসেকে সরে যেতে অনুরোধ করেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।
জানা গেছে, তার অনুরোধেই পদত্যাগের সিদ্ধান্তে সম্মত হন মাহিন্দা রাজাপাকসে।
প্রতিবেদনে আরও বলা হয়, সোমবার (৯ মে) এক বিশেষ বিবৃতিতে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগের ঘোষণা দেবেন। এ ঘোষণার পরের সপ্তাহেই রদবদল হবে মন্ত্রিসভায়ও।
তবে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদ থেকে মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করলেও, দেশটির প্রেসিডেন্ট পদে ছাড়তে রাজি নন তারই ছোট ভাই গোতাবায় রাজাপাকসে।
গত কয়েক মাস ধরেই অর্থনৈতিক,খাদ্য,জ্বালানিসহ নিতপণ্যের সংকটে দেশটির জনগণ। এর ক্ষোভে দেশজুড়ে চলছে আন্দোলন।


