.jpeg&w=3840&q=75)

জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় সকল বিমান ফ্লাইট স্থগিত করে দিয়েছে নাইজেরিয়া। ফলে সোমবার থেকে সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিত থাকছে দেশটিতে। শনিবার এ ঘোষণা দেয় দেশটির বিমান কর্তৃপক্ষ।
চলমান ইউক্রেনে রাশিয়ার সংঘাতের জেরে জেট জ্বালানির দাম প্রতি লিটারে কয়েক গুণ বেড়ে গেছে। ইউক্রেন যুদ্ধ শুরুর আগে নাইজেরিয়ার মুদ্রায় ১৯০ নাইরা লিটার থাকলেও এখন তা বেড়ে ৭০০ নাইরা হয়েছে।
জেট জ্বালানির দাম চারগুণ বৃদ্ধির জেরে চরম বিপাকে পড়েছে নাইজেরিয়ান এয়ারলাইন্সগুলো।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর বেশ কিছু কঠোর নিষেধাজ্ঞাও দিয়েছে এই যুদ্ধের জেরে। ফলে তেল ও গ্যাসের অন্যতম রপ্তানিকারক দেশ রাশিয়া হওয়াতে বৈশ্বিক জ্বালানিখাতে তার প্রভাব পড়ছে।
বিমান কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের এক ঘণ্টার বিমানযাত্রায় এক যাত্রীকে গুনতে হচ্ছে এক লাখ ২০ হাজার বা (২৮৯ ডলার) নাইরা। যা দেশটির নাগরিকদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য।


