আফগানিস্তানে চরম অপুষ্টিতে ভুগছে প্রায় ৪০ লাখ শিশু

দূরবীন ডেস্ক

দূরবীন ডেস্ক

প্রকাশিত:আপডেট:
আফগানিস্তানে চরম অপুষ্টিতে ভুগছে প্রায় ৪০ লাখ শিশু
Durbin News

আফগানিস্তানে পাঁচ বছরের কম বয়সী প্রতি ১০ জন শিশুর মধ্যে একজন চরম অপুষ্টিতে ভুগছে। গত চার বছরে দেশটিতে পাঁচ বছরের কম বয়সী শিশুদের তীব্র অপুষ্টির হার ১৪ শতাংশ বেড়েছে। ২০২৬ সালে এ সমস্যায় আক্রান্ত শিশুর সংখ্যা প্রায় ৩৭ লাখ, যা প্রায় ৪০ লাখে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে সেভ দ্য চিলড্রেনের নতুন গবেষণার বরাতে এ তথ্য জানানো হয়েছে।


জাতিসংঘের তথ্য অনুযায়ী, আফগানিস্তানে শিশুদের তীব্র অপুষ্টির হার ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় দেশটির প্রায় ৬০০টি জরুরি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে। এর ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে অন্তত ৪০ লাখ মানুষ, যাদের অর্ধেকই শিশু।


আন্তর্জাতিক মানবিক সহায়তার পরিমাণও উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২২ সালে আফগানিস্তানের জন্য ৩ দশমিক ২৭ বিলিয়ন ডলারের মানবিক সহায়তা দেওয়া হলেও ২০২৫ সালে তা কমে ১ বিলিয়ন ডলারে দাঁড়ায়। ২০২৬ সালের অর্ধেকের বেশি সময় পার হলেও চাহিদার তুলনায় এখন পর্যন্ত ৪৩৮ মিলিয়ন ডলার সংগ্রহ সম্ভব হয়েছে। প্রয়োজনের তুলনায় এ অর্থ ৭৪ শতাংশ কম।


এর পাশাপাশি পাকিস্তান ও ইরান থেকে ৬০ লাখেরও বেশি আফগান শরণার্থীকে ফেরত পাঠানো হয়েছে। এতে ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে আফগানিস্তানের জনসংখ্যা ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।


প্রাকৃতিক দুর্যোগ, অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি এবং টানা চার বছরের খরাও সীমিত মানবিক সহায়তার ওপর বাড়তি চাপ তৈরি করেছে। এসব সংকটের মধ্যে শিশুদের অপুষ্টি মোকাবিলায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও সহায়তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।


সেভ দ্য চিলড্রেন আফগানিস্তানের কান্ট্রি ডিরেক্টর আশীষ দামলে আফগান শিশুদের সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর দেশটিতে আন্তর্জাতিক সহায়তা অনেকাংশে কমে যায়।


বর্তমানে সেভ দ্য চিলড্রেন মাত্র ১৪টি ক্লিনিক চালু রাখতে সক্ষম হয়েছে। সংস্থাটি দেশের উত্তরের পাহাড়ি অঞ্চলের ১০ হাজার মানুষের জন্য একমাত্র স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।


সূত্র: আল জাজিরা

আফগানিস্তানশিশু অপুষ্টিমানবিক সংকট

Latest News

বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে ইতিবাচক সাড়া লাওসের
Durbin News

বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে ইতিবাচক সাড়া লাওসের

বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে লাওস। দেশটির রাজধানী ভিয়েনতিয়েনে বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলাদেশ ও লাওসের প্রথম পররাষ্ট্র দপ্তর পরামর্শ বৈঠকে (এফওসি) ঢাকার পক্ষ থেকে এ অনুরোধ জানানো হলে ভিয়েনতিয়েন তা বিবেচনায় নেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব জানায়।

 মনপুরায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ঘটনার ৬ দিন পর থানায় মামলা
Durbin News

মনপুরায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ঘটনার ৬ দিন পর থানায় মামলা

ভোলার মনপুরায় ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার ছয় দিন পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মনপুরা থানায় মামলা করেছেন। মামলার নম্বর ১২।

প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা
Durbin News

প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

সরকারি ব্যয় কমানো ও রাষ্ট্রীয় সম্পদের সাশ্রয়ী ব্যবহারের উদ্যোগ হিসেবে সরকারি গাড়ি ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকারি কর্মসূচিতে অংশ নিতে তিনি নিজের ব্যক্তিগত গাড়ি, চালক ও নিজ খরচে কেনা জ্বালানি ব্যবহার করছেন।

রাষ্ট্রপতি পদে জমা পড়েছে ৩ মনোনয়নপত্র: ইসি সচিব
Durbin News

রাষ্ট্রপতি পদে জমা পড়েছে ৩ মনোনয়নপত্র: ইসি সচিব

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি এবং ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের দুটি মনোনয়নপত্র রয়েছে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।