
ইউক্রেনের বন্দরনগরী মারিওপোলের আজভস্তাল কারখানায় আটকে পড়া সব বেসামরিক নারী, শিশু ও বৃদ্ধকে উদ্ধার করা হয়েছে। কিয়েভ, মস্কো দু’পক্ষই এ তথ্য জানিয়েছে।
শনিবার (৭ মে) ইউক্রেনীয় উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশুচুক টেলিগ্রামে জানিয়েছেন, জাতিসংঘ ও রেডক্রসের মধ্যস্থতায় ইস্পাত কারখানা থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেয়ার অভিযান আপাতত শেষ হয়েছে। গত সপ্তাহে এ উদ্ধার অভিযান শুরু হয়।
শনিবার ভাষণে প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি জানান, প্ল্যান্ট থেকে ৩ শতাধিক মানুষকে সরিয়ে আনা সম্ভব হয়েছে। আটকে পড়া ইউক্রেনীয় সৈন্যদের বের করতে তৎপরতা চলছে কূটনীতিকদের মধ্যে।
২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়ার সামরিক অভিযানে রুশ সেনাদের কাছে কৌশলগত কারণেই গুরুত্বপূর্ণ মারিওপোল শহর।


