
রাশিয়ার সাইবেরিয়ায় ১২ জেলায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনে পুড়ে গেছে দুইশতাধিক ঘরবাড়ি। দগ্ধ হয়েছেন কমপক্ষে ১০ জন, ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুদের খেলার মাঠ ও কারখানা।
এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় সরকার।
রুশ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলছে, তীব্র বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।
স্থানীয় গভর্নর জানান, আগুন ছড়িয়ে পড়া এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র।
কয়েক বছর ধরেই সাইবেরিয়ায় এমন আগুনের ঘটনা ঘটছে। গত বছরের আগুনে এক কোটি ৬০ লাখ টন কার্বন নিঃসরণ হয় বলে জানা যায়।


