আন্তর্জাতিক
স্কুলে রুশ বোমা হামলা, ৬০ জনের মৃত্যুর শঙ্কা
পূর্ব ইউক্রেনের গ্রাম বিলোহোরিভকার একটি স্কুলে রুশ বাহিনীর বোমা হামলা চালিয়েছে। আশঙ্কা করা হচ্ছে এ ঘটনায় নিহত হয়েছেন ৬০ জন।
ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের মেয়র জানিয়েছেন, ইতোমধ্যে ঘটনাস্থল থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্কুলটির ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আরও ৫৮ জন নিহত হয়েছেন বলেও জানান তিনি।
ঘটনাস্থল থেকে জানা গেছে, ৭ মে শনিবার বিকেলে রুশ বাহিনী স্কুলে বোমা নিক্ষেপ করে। হামলার সময় স্কুল ভবনটিতে আশ্রয়ে ছিলেন ৯০ জন। বিস্ফোরণের কারণে পুরো দালানে আগুন লেগে যায় এবং ভবনটি পরিনত হয় ধ্বংসস্তূপে।
গভর্নর সেরহেই গাইদাই বলেন, আগুন নেভাতে সময় লেগেছে ৪ ঘণ্টা। দালানটির ধ্বংসস্তূপ পরিষ্কার করার পর ২ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ৩০ জনকে জীবিত অবস্থায় সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে আহত হয়েছেন ৭ জন। অনুমান করা হচ্ছে ভবনটির নিচে চাপা পড়ে মারা গেছেন ৬০ জন।
সম্পর্কিত
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার
ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫
ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

.jpg)






