
শ্রীলঙ্কায় চলমান সহিংসতায় নিয়ন্ত্রণে সোমবার দেওয়া কারফিউয়ের সময় বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১০ মে) স্থানীয় সংবাদ মাধ্যম ডেইলি মিরর এ প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জননিরাপত্তা অর্ডিন্যান্সের ১৬ ধারা মেনে যে কারফিউ দেওয়া হয়েছে তা আজ স্থানীয় সময় সকাল ৭টায় তুলে নেওয়ার কথা ছিল। পরে তা বাড়িয়ে আগামীকাল বুধবার সকাল ৭টা পর্যন্ত করা হয়েছে।
আরও বলা হয়, কারফিউ চলাকালে কেউ ঘর থেকে বের হতে পারবেন না। তবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বের হওয়া যাবে।
সহিংসতাকালে শ্রীলঙ্কায় বেড়াতে আসা পযর্টকদের চলাচলের সময় তাদেরকে পাসপোর্ট বা উড়োজাহাজের টিকেট দেখাতে বলা হয়েছে।
এ ছাড়াও, বিদেশিদের তাদের হোটেলের আশে-পাশে থাকার অনুরোধ জানানো হয়েছে।



