
সাংবাদিকতায় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার পুলিৎজার ঘোষণা করা হয়েছে। নিয়মানুযায়ী, বোর্ডের সুপারিশে স্থানীয় সময় সোমবার পুরস্কার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়।
এ বছর নিউইয়র্ক টাইমস তিন বিভাগে পুরস্কার জিতেছে ও ওয়াশিংটন পোস্ট পাবলিক সার্ভিস বিভাগে পুরস্কার জিতে নিয়েছে। এছাড়া ফিচার ফটোগ্রাফির জন্য পুরস্কার পেয়েছে রয়টার্স। মোট ২২টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যাপিটল হিল হামলার বিবরণ দৃপ্ত এবং স্পষ্টভাবে উপস্থাপন করার পুলিৎজার পুরস্কৃত হয়েছেন মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
করোনা মহামারি কালে ভারতে চিত্র তুলে ধরে ফিচার ফটোগ্রাফি বিভাগে পুরস্কৃত হয়েছেন ভারতের সাংবাদিক দানিশ সিদ্দিকি। তিনি কাজ করেছেন বার্তা সংস্থা রয়টার্সে। আফগান যুদ্ধে তালেবানের গুলি প্রাণ হারান এ সংবাদ কর্মী।
এ বছর পুলিৎজারে বিশেষ বিভাগে পুরস্কার পেয়েছেন ইউক্রেনের সাংবাদিকরা। ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের তথ্য চিত্র তুলে ধরায় তাদের বিশেষ বিভাগে পুরস্কার ভূষিত করা হয়।+
সাংবাদিকতা, সাহিত্য, সংগীত ও নাটকে বিশেষ অবদানের জন্য ১৯১৭ সাল থেকে দেয়া হচ্ছে পুলিৎজার পুরস্কার।



