
ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকের জেনিন শহরে আলজাজিরা সিনিয়র সাংবাদিককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
বুধবার (১১মে) ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকে জেনিন শহরের এক শরণার্থী শিবিরে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।
সাংবাদিক শিরিন আবু আকলেহ পেশাগত দ্বায়িত্ব পালনের সময় মাথায় গুলিবিদ্ধ হন। আহত শিরিনকে ইবনে সেখান সিনা হাসপাতালে স্থানান্তরিত করা হয় যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনায় আলী আসমোদি নামে আরেক সাংবাদিকও বন্দুকের গুলিতে আহত হয়েছেন তবে তিনি এখন সুস্থ আছে ।
ঘটনাস্থল থেকে জানা গেছে, ইসরায়েলি স্নাইপারদের আক্রমণের সময় আবু আকলেহ এবং অন্যান্য সাংবাদিকরা প্রেস ভেস্ট পরে ছিলেন। পরিচয় জেনেও তাদের উপর হামলা চালানো হয় ।


