
শ্রীলঙ্কায় চলমান বিক্ষোভে প্রতিবাদের মুখে পড়ে পদত্যাগের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। এরপর দেশটিতে নজিরবিহীন সংঘর্ষ ও সহিংসতা শুরু হয়।
এবার সামরিক বাহিনীকে বিক্ষোভকারীদের দেখামাত্র সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছে সরকার। এর আগে সেনাবাহিনী ও পুলিশকে কোনো পরোয়ানা ছাড়াই যে কাউকে গ্রেপ্তার করার ক্ষমতা দেয় তারা।
মঙ্গলবার শ্রীলঙ্কা সরকার ওই নির্দেশ দেয়।
প্রধানমন্ত্রীর পদত্যাগের পরও শান্ত হয়নি বিক্ষোভকারীরা। কারফিউ ভেঙেই রাজপথে নামছে বিক্ষুদ্ধজনতা। তাদের দাবি এখন মাহিন্দার ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তবে পদত্যাগ না করার সিদ্ধান্তে অটল রয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী মাহিন্দা ও সরকার দলীয় বেশ কয়েকজন সংসদ সদস্যের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা ।
শুধু তাই নয়, সরকার দলীয় যাকেই দেখছে তাকে পেটাচ্ছে জনগণ।


