
যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে সহায়তা প্যাকেজ হিসেবে ৪০ বিলিয়ন ডলারের অনুমোদন দিয়েছেন মার্কিন কংগ্রেস। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট হাউস অব রিপ্রেজেন্টেটিভসের আইন প্রণেতাদের ভোটাভোটির মাধ্যমে প্যাকেজটির বিল পাশ করা হয়।
সহায়তা এ প্যাকেজ ৩৬৮-৫৭ ভোটের ব্যবধান সমর্থন ইস্যুতে ভোটদানকারীরা। এদের মধ্যে ডেমোক্র্যাটদের সবাই এ প্রস্তাবের পক্ষে রায় দিয়েছেন।
রিপাবলিকান পার্টির প্রতি চার জনের মধ্যে তিন জনই এটিতে সমর্থন দিয়েছেন।
গত সপ্তাহে ইউক্রেনের জন্য অতিরিক্ত ৩৩ বিলিয়ন ডলার সহায়তা করতে কংগ্রেসকে অনুরোধ করেছিলেন জো বাইডেন। এরই প্রেক্ষিতে আইন প্রণেতারা বাইডেনের অনুরোধে অতিরিক্ত সামরিক ও মানবিক সহায়তাসহ মোট ৪০ বিলিয়ন ডলারের সাহায্য দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে মার্চে ইউক্রেনকে ১৩.৬ বিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দেয় মার্কিন কংগ্রেস।



