
শ্রীলঙ্কার সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে দেশ ছেড়ে পালাবে না বলে আশ্বস্ত করেছেন তার ছেলে নামাল রাজাপাকসে। বিক্ষুদ্ধ জনতার হাত থেকে বাঁচতে দেশ ছেড়ে পালানোর গুঞ্জন উঠার পরপরই এ মঙ্গলবার রাতে এ বার্তা দেন নামাল।
এর আগে সোমবার পদত্যাগ করেছেন ৭৬ বছর বয়সী মাহিন্দা।
বার্তা সংস্থা এএফপিকে নামাল বলেন, গুজব ছড়িয়েছে বাবা ও পরিবার দেশ ত্যাগ করবে না। এ নিয়ে কোন পরিকল্পনা নেই আমাদের।
তিনি আরও বলেন, শ্রীলঙ্কান মানুষের প্রতিবাদ করার অধিকার রয়েছে। আমরা এটা বিশ্বাস করি। সবসময় জনগণের পাশে থাকবো আমরা।
এরই মধ্যে গতকাল গত পরিবার নিয়ে বর্তমানে দেশের একটি নৌঘাঁটিতে আশ্রয় নিয়েছেন মাহিন্দা রাজাপাকসে ।
প্রধানমন্ত্রী পদত্যাগের পর ছড়িয়ে পড়া সহিংসতায় একজন সরকার দলীয় এমপিসহ কমপক্ষে ৭ জন মারা গেছে। আহত হয়েছে দুই শতাধিক মানুষ।
মানুষজন কারফিউ ভেঙে রাজধানী কলম্বোতে রাস্তায় নেমে প্রেসিডেন্ট গোটাবায়ায় পদত্যাগ দাবি করছে।


