
চরম অর্থনৈতিক সংকটের মধ্যে পড়া শ্রীলঙ্কায় সরকার হঠানোর আন্দোলন হঠাৎ করেই সহিংস হয়ে উঠেছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী পদ থেকে সড়ে গেছেন মাহিন্দা রাজাপাকসে। তবে বিক্ষোভ এখনও থামেনি।
সৃষ্ট রাজনৈতিক অস্থিরতা কমাতে শ্রীলঙ্কায় ভারত সেনা পাঠানো হবে এমন গুঞ্জনকে ভিত্তিহীন বলে উঠিয়ে দিয়েছেন কলম্বোয় নিযুক্ত ভারতীয় হাইকমিশন। বুধবার ভারতের স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
হাইকমিশন টুইটারে বলা হয়েছে, শ্রীলঙ্কায় সেনা পাঠানোর বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে তা ‘ভুল’ । এ ধরনের সংবাদ ভারত সরকারের অবস্থানের সঙ্গে যায় না।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, ভারত সব সময় শ্রীলঙ্কার জনগণের স্বার্থকে প্রাধান্য দেবে। শ্রীলঙ্কার গণতন্ত্র, স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধির প্রতি ভারত পুরোপুরি সমর্থন জানায়।



