
২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চলমান ইউক্রেন রাশিয়া সংঘাতে এখন পর্যন্ত রাশিয়া ২৬০০০ সেনা হারিয়েছে।
মঙ্গলবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে এ দাবি করেন। এছাড়াও সর্বশেষ ২৪ ঘণ্টায় ইউক্রেনে রাশিয়ার ৩৫০ জন সেনা নিহত হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ৭৭ দিন ধরে চলা এ যুদ্ধে এ পর্যন্ত রাশিয়া ১ হাজার ১৭০টি ট্যাংক, ২ হাজার ৮০৮টি সাঁজোয়া যান, ১৯৯টি উড়োজাহাজ এবং ১৫৮টি হেলিকপ্টার ধ্বংস হয়েছে। এই সংখ্যা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে বলেও জানিয়েছে ইউক্রেন।
তবে ইউক্রেনের দাবির বিষয়ে রাশিয়া তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।



