

চীনের পশ্চিমাঞ্চলে উড্ডয়নের সময় তিব্বত এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি প্লেনে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে। তাৎক্ষণিক হতাহতের খবর জানা যায়নি।
বৃহস্পতিবার (১২ মে) দেশটির চংকিং বিমানবন্দরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এ সময় প্লেনটিতে ১১৩ জন যাত্রী ও ৯ জন ক্রু ছিলেন।
খবরে বলা হয়েছে, এসই এ৩১৯ মডেলের প্লেনটিতে উড্ডয়নের ঠিক আগে আগুন ধরে।
সিসিটিভির একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, উড়োজাহাজটি থেকে তীব্র মাত্রায় কালো ধোঁয়া বের হচ্ছে। এ সময় যাত্রীরা ভয়ে আতঙ্কিত হয়ে দ্রুত বেরিয়ে আসার সময় অন্তত ৪০ জন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনার পর বিমাবন্দরের রানওয়ে বন্ধ রাখে কর্তৃপক্ষ।
এর আাগে মার্চে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স একটি প্লেন বিধ্বস্ত হয়ে ১৩২ আরোহীর সবার মৃত্যু হয়।



