
লন্ডন সফরে গিয়ে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
বুধবার (১১মে) বৈঠকে পাকিস্তানের অর্থনৈতিক, সাংবিধানিক এবং প্রশাসনিক সংকট নিয়ে আলোচনা করেন তারা।
দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এক বিবৃতিতে বলেছেন, ওই বৈঠকে গত মাসে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়েছে।
এছাড়া দেশটির মুদ্রাস্ফীতি, বিদ্যুৎ সংকট থেকে জনগণকে রক্ষায় বৈঠক থেকে পাওয়া সুপারিশ বিবেচনায় রেখেছে সরকার।
২০২০ সালের মার্চের পর এবারই প্রথম দুই নওয়াজ ভাই সরাসরি সাক্ষাৎ করলেন।


