

প্রথমবারের মতো করোনাভাইরাস সংক্রমণের খবর জানাল উত্তর কোরিয়া।
বৃহস্পতিবার করোনা প্রাদুর্ভাবের বিষয়টি নিশ্চিত হওয়ার পর দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে কিম জং উনের প্রশাসন।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ে এক রোগীর শরীরে করোনাভাইরাসের অতিসংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রনের খোঁজ পাওয়া গেছে। প্রথমবারের মতো করোনার প্রাদুর্ভাবের কথা নিশ্চিত করে এটিকে জাতীয় জরুরি অবস্থা বলে অভিহিত করেছে দেশটি।
এরপরই উত্তর কোরিয়াজুড়ে লকডাউন জারি করে দেশটির সরকার।
বিশ্বজুড়ে দুই বছরেরও বেশি সময় ধরে করোনা মহামারি চললেও বিশ্বের একমাত্র দেশ হিসেবে উত্তর কোরিয়া এতদিন দাবি করে আসছিল তাদের দেশে কেউ ভাইরাসটিতে আক্রান্ত হয়নি।



