আন্তর্জাতিক
দাবানলে জ্বলছে ক্যালিফোর্নিয়া
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লেগুনা হিলস এলাকায় ভয়াবহ দাবানল সৃষ্টি হয়েছে। বুধবার রাত পর্যন্ত পুড়ে গেছে ২০টিরও বেশি বিলাসবহুল বাড়ি। দাবানল ছড়িয়ে পড়ায় অনেক বাসিন্দা এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি।
সংবাদ মাধ্যমটিতে বলা হয়, রাত ১১টা পর্যন্ত প্রায় ১৯৫ একর পর্যন্ত জমি পুড়ে গেছে। তখনো একে নিয়ন্ত্রণ করা যায়নি। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দাবানল কিভাবে শুরু হয়েছে, সে সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি।
সমুদ্রের বাতাশের ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে বলে ধারণা করা হচ্ছে।
আমেরিকান ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের প্রধান ব্রায়ান ফেনেছি সংবাদ সম্মেলনে বলেন, যে আগুন লেগেছে তার প্রভাব আগামী কয়েক বছর পর্যন্ত আমাদের উপর প্রভাব ফেলবে। গাছগুলো শুকনো থাকায় আগুনের প্রভাব আরও বৃদ্ধি পাচ্ছে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে আগুনের ঘটনাগুলো অধিক দৃষ্টিপাত হয়েছে। ক্যালিফোর্নিয়ার এ অঞ্চলটিতে প্রায় ৪ কোটি মানুষ বসবাস করে আসছে।
সম্পর্কিত
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার
ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫
ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

.jpg)






