

ভারতের ছত্তিসগড়ের রায়পুরের একটি বিমানবন্দরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দু’জন পাইলটের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) রাত ৯টা ১০ মিনিটে স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিমানবন্দর এলাকায় হেলিকপ্টারটি নিয়ে অনুশীলন করছিলেন দুই পাইলট। অনুশীলন শেষে হেলিকপ্টারটিকে অবতরণ করানোর সময় হঠাৎই সেটিতে আগুন লেগে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পাইলটের।
নিহতরা হলেন ক্যাপ্টেন গোপালকৃষ্ণ পাণ্ডা ও ক্যাপ্টেন এপি শ্রীবাস্তব। হেলিকপ্টারটিতে আর কোনো যাত্রী ছিলেন না বলেও নিশ্চিত করেছে ভারতের পুলিশ।
মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ও গভীর শোক প্রকাশ করেছেন।


