

ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে ৬০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী ১১ মে পর্যন্ত ইউক্রেন থেকে পালিয়ে গেছে ৬০ লাখ ২৯ হাজার ৭০৫ জন মানুষ।
সংস্থাটি বলছে , ইউক্রেন ছেড়ে সাধারণ মানুষ সবচেয়ে বেশি আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশ পোল্যান্ডে। ১৮ থেকে ৬০ বছর বয়সী ইউক্রেনীয় পুরুষরা সামরিক চাকরির জন্য দেশ ত্যাগ করতে পারেনি। সেকারণে শরণার্থীদের ৯০ শতাংশই নারী ও শিশু বলে জানা গেছে।
গত মার্চ মাসে দেশ ছেড়েছিল ৩৪ লাখ, এপ্রিলে দেশ ছাড়ে ১৫ লাখ মানুষ। মে মাসের শুরু থেকে, প্রায় ৪ লাখ ৯৩ হাজার ইউক্রেনীয় বিদেশে আশ্রয় চেয়েছে।
জাতিসংঘের অভিবাসন সংস্থার (আইওএম) গবেষণা বলছে, চলমান এ সংঘাতে দেশটিতে থেকে এ বছর প্রায়৮০ লাখ মানুষ ইউক্রেন ছাড়তে পারে।



