
মধ্যপ্রাচ্যের অন্যতম বিত্তশালী দেশ সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি এবং আবুধাবির শাসক প্রধান শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৩ মে(শুক্রবার) রাষ্ট্রপতির বার্তা কক্ষ হতে এ তথ্য নিশ্চিত করা হয়।
রাষ্ট্রপতির মৃত্যুতে গভীর শোক প্রদানের পাশাপাশি শুক্রবার থেকে পরবর্তী ৪০ দিন দেশটির পতাকা অর্ধনির্মিত রেখে শোক পালন করবে রাষ্ট্রটি।
টুইটারে দেওয়া এক ঘোষণায় বলা হয়,‘শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে সকল ধরনের ফেডারেল এবং স্থানীয় পর্যায়ে সংস্থাগুলো সোমবার পর্যন্ত বন্ধ থাকবে। পাশাপাশি সরকারি এবং বেসরকারি সেক্টরগুলোও আগামী তিনদিন শোক পালনের জন্য বন্ধ রাখবে।
শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান তার পিতার উত্তরসূরি হিসেবে ক্ষমতায় আসেন। তিনি ১৯৪৮ সালে জন্মগ্রহন করেছিলেন। মৃত্যু সময় তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি আমিরাতের ১৬ তম শাসক এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন।


