

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আলে নাহিয়ান শুক্রবার (১৩ মে) মারা গেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এই তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি বিষয়ক মন্ত্রণালয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে আরব আমিরাতের জনগণ, আরব এবং ইসলামিক জাতি এবং বিশ্ববাসীকে সমবেদনা জানিয়েছে।
২০০৪ সালের ২ নভেম্বর মারা যান তিনি। তার বাবার উত্তরসূরী হিসেবে ৩ নভেম্বর প্রেসিডেন্টের দায়িত্ব নেন তিনি।
শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের জন্ম ১৯৪৮ সালে। তিনি আবু ধাবির ১৬তম শাসক ও আমিরাতের দ্বিতীয় প্রেসিডেন্ট। তিনি শেখ জায়েদের জ্যেষ্ঠ পুত্র।



