
নিহত সাংবাদিক শিরিন আবু আকলেহর শেষকৃত্যে লাঠিচার্জ করেছে ইসরায়েলি বাহিনী।
শুক্রবার (১৩ মে) পূর্ব জেরুজালেমের সেইন্ট লুইস ফ্রেঞ্চ হসপিটাল থেকে শিরিনের মরদেহ নেওয়ার সময় অংশগ্রহণকারীদের ওপর লাঠিচার্জ করা হয়।
প্রতিবেদন বলা হয়, গির্জার কাছাকাছি যখন শিরিন আবু আকলেহর লাশ পৌঁছায় সে সময় তা রীতিমতো মিছিলে রূপ নেয়। তাদের মধ্যে কয়েকজনকে মিছিলে ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করতেও দেখা যায়।
শেষযাত্রার শুরু থেকেই ইসরায়েলের দাঙ্গা পুলিশ ও সেনা সদস্যরা মিছিল অনুসরণ করছিলেন। চার্চের পৌঁছানোর পর মিছিলে উপস্থিতরা ঠেলাধাক্কা শুরু হলে। এক পর্যায়ে লাঠিচার্জ শুরু করে ইসরায়েলি বাহিনী।
এ সময়ই পতাকা প্রদর্শনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বুধবার ফিলিস্তিনের জেনিন শহরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন ৫১ বছর বয়সী এই সংবাদিক।


