
সিরিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশ হামার ইসরায়েলি বিমান হামলা ঘটনায় পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে। শুক্রবার এ তথ্য জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা সানা। নিহতদের মধ্যে চার জন যোদ্ধা, একজন বেসামরিক নাগরিক রয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, সিরিয়ার বেশকিছু এলাকাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ইসরায়েলিরা। এতে এক শিশুসহ সাত জন আহত হয়েছেন। এছাড়া অনেক বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।
বার্তা সংস্থা এএফপির পক্ষ থেকে জানতে চাইলে, এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলি সেনারা।
এ ধরনের হামলার বিষয়ে ইসরায়েল সচরাচর মন্তব্য না করলেও ২০১১ সাল থেকে শতাধিক হামলার কথা স্বীকার করেছে দেশটি।



