
অর্থনৈতিক সংকট থেকে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহনের পর শনিবার (১৪ মে) দেশটিতে জারি রাখা কারফিউ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার পরও শ্রীলঙ্কার সরকারবিরোধী বিক্ষোভকারীরা সন্তুষ্ট হতে পারেননি।
এবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছেন।
১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর শ্রীলঙ্কাকে এবারই চরম অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে হচ্ছে। এর বড় কারণ বৈদেশিক মুদ্রার অভাব। করোনা মহামারি সামাল দিতে না পারায় আরও নাজুক অবস্থার সৃষ্টি হয় দেশটিতে।
যার ফলে বেড়ে যায় তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম। এতে ক্ষিপ্ত হয়ে উঠে সাধারণ মানুষ।


