
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাবেক স্ত্রী লিউডমিলা ওচেরেটনায়া ও কথিত বান্ধবী আলিনা কাবায়েভাসহ ১২ জনকে নতুন দফায় নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। শুক্রবার (১৩ মে) এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এ তালিকায় পুতিনের মেয়েবন্ধু, বাল্যবন্ধু, সাবেক স্ত্রী, আপন চাচাতো ভাই রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে সর্ম্পদ আত্মসাৎকরে লুকিয়ে রাখা ও খরচ করতে সহায়তা অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৩৯ বছর বয়সী অলিম্পিকজয়ী নারী আলিনা কাবাইভা। রুশ সংস্করণের প্রচ্ছদ মডেল হয়েছিলেন। তার বিরুদ্ধে নিষেধাজ্ঞায় ব্রিটেনই প্রথম দেশ।
এর আগে ২০০৮ সালে পুতিন ও আলিনার সম্পর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশ করে স্থানীয় সংবাদ মাধ্যম। তবে সম্পর্কের কথা অস্বীকার করেছে ক্রেমলিন।
পরবর্তী সময়ে রহস্যজনকভাবে পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়েছে।



