
পাকিস্তানে দ্রুত জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে দেশটির নির্বাচন কমিশনের প্রতি আবারও কঠোর হুশিয়ারী দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
শুক্রবার ইসলামাদ সমাবেশে যাওয়ার আগে মর্দান রেলস্টেশনে এক জনসভায় দেয়া ভাষণে তিনি এই হুশিয়ারী দেন।
তিনি বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা করা না হলে ইসলামাবাদ অভিমুখে ‘জনসমুদ্র’ রওনা হবে, যা সরকারের জন্য ধ্বংসাত্মক হবে।
আগামী ২০ মের পর যেকোনো সময় এই মার্চের ডাক দেবেন বলে ইতিমধ্যে জানিয়েছেন ইমরান খান।
পাকিস্তানের বর্তমান সরকার আমেরিকার দাস বলেও মন্তব্য করেন ইমরান খান। তিনি বলেন, তাদের সম্পদ বিদেশে পাচার করা আছে।



