
করোনা মহামারি প্রকোপে টালমাটাল উত্তর কোরিয়া। এমন পরিস্থিতিকে মহাবিপর্যয় বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।
শনিবার (১৪ মে) ২১ জনের মৃত্যুর খবর পর এ কথা জানিয়েছেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্তের কথা স্বীকার করে পিয়ংইয়ং। এর একদিন পরই প্রথম রোগীর মৃত্যুর কথা নিশ্চিত করে দেশটি।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ায় জ্বরে সর্বমোট ২৭ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ রয়েছেন ৫ লাখ ২৪ হাজার ৪৪০ জন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ২ লাখ ৪৩ হাজার ৬৩০ জন সুস্থ হয়েছেন ও ২ লাখ ৮০ হাজার ৮১০ জন কোয়ারেন্টাইনে রয়েছেন।
শুক্রবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, উত্তর কোরিয়ায় করোনার ভয়াবহ সংক্রমণ দেখা দিয়েছে। সাড়ে তিন লাখ মানুষ ইতিমধ্যে জ্বরে আক্রান্ত হয়েছেন।
করোনাভাইরাস মহামারির প্রায় আড়াই বছরেও নিজ দেশে সংক্রমণের কথা স্বীকার করেনি উত্তর কোরিয়া।


