
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বাফেলো অঙ্গরাজ্যের এক শপিংমলে বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো তিন জন। স্থানীয় সময় শনিবার (১৪ মে) এ হামলার ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, শপিংমলে ঢুকে আতর্কিত ভাবে বেশ কয়েক জনকে গুলি চালায় এক বন্দুকধারী। এ ঘটনায় ১৮ বছর বয়সী বন্দুকধারীকে আটক করেছে পুলিশ। তবে তার নাম প্রকাশ করা হয়নি।
স্থানীয় পুলিশ কমিশনার জোসেফ গ্রামাগলিয়া জানিয়েছেন, গুলিবিদ্ধ ১৩ জনের মধ্যে ১১ জনই কৃষ্ণাঙ্গ। হামলার ঘটনা অনলাইনে দেখানোর জন্য ক্যামেরাও সেট করেন হামলাকারী।
হামলার ঘটনায় শোক প্রকাশ করে এক বিবৃতি দিয়েছে হোয়াইট হাউজ। বিবৃতিতে বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।


