
রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে ফেরাতে শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীর পর এবার চার মন্ত্রী নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায় রাজপাকসে। শনিবার (১৪ মে) নিয়োগকৃতরা মাহিন্দা সরকারের মন্ত্রীসভার সদস্য ছিলেন।
তাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর জি এল পেইরিস, জনপ্রশাসনমন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন দিনেশ গুনাবর্ধনে। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন কাঞ্চা ওয়াইজেসেকরা এবং পল্লি উন্নয়ন ও গৃহায়ণমন্ত্রী হিসেবে প্রসন্ন রানাতুঙ্গা নিয়োগ পেয়েছেন।
তবে অর্থনৈতিক সংটক কাটাতে আলোচনা করার জন্য কোনো অর্থমন্ত্রী এখনো নিয়োগ দেননি তিনি।
এর আগে সোমবার সহিংস বিক্ষোভের মুখে পড়ে পদ থেকে সড়ে দাড়ান সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। তার স্থলাভিষিক্ত হন ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা ও সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।



