
অবৈধভাবে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে যাওয়ার পথে ৩২ বাংলাদেশিসহ ৮১ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী। তিউনিস নৌবাহিনী জানায়, দেশটির উত্তরপূর্বাঞ্চলে ক্ষতিগ্রস্ত একটি নৌকাতে তাদের সন্ধান মেলে।
উদ্ধারকৃতদের মধ্যে ৩৮ মিসরীয়, ৩২ বাংলাদেশি, ১০ জন সুদানের ও মরক্কোর এক নাগরিক রয়েছে। যাদের বয়স ২০ থেকে ৩৮ বছরের মধ্যে।
খবরে বলা হয়, তিউনিসিয়ার উত্তর-পূর্ব উপকূল থেকে প্রায় ছয় কিলোমিটার দূরের লিবিয়ার আবু কামাশ গ্রাম থেকে যাত্রা করেন ৮১ অভিবাসন প্রত্যাশীরা। পরে তাদের জাতীয় নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত মাসে ইউরোপে যাওয়ার প্রস্তুতিকালে ৫৪২ জন শরণার্থীকে আটক করে লিবীয় কর্তৃপক্ষ।



