
ভারতের পশ্চিমবঙ্গে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড গরমের কারণে মার্চ ও এপ্রিলে প্রায় ৪০০ কোটি রুপির বিয়ার বিক্রি করেছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গে প্রশাসন। দুই মাসে প্রায় ২০ লাখ বক্স বিয়ার বিক্রি করেছে রাজ্যেটি। যা বিগত বছরের চেয়ে দ্বিগুন।
এর আগে করোনাকালে মদ বিক্রিতে নতুন রেকর্ড গড়েছিল পশ্চিমবঙ্গ। ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ আর্থিক বছরকে ছাড়িয়ে গিয়েছিল করোনাকালে ১৮ মাসের মদ বিক্রি থেকে প্রাপ্ত অর্থের পরিমাণ। ২০২১ সালে সবচেয়ে বেশি মদ বিক্রি করেছিল আবগারি দপ্তর।
এর মধ্যে দেশি মদ বিক্রি করেও বিপুল পরিমাণ আয় হয়েছে। এর পেছনে গরমই অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
সরকারি কর্মকর্তারা বলছেন, গত দুই মাসে বিয়ার বিক্রির সর্বোচ্চ মুনাফা হয়েছে, যা আগে কখনও আসেনি। এর পেছনে গরমই অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে তারা।
সম্প্রতি যদিও চাহিদার তুলনায় যোগান কম। পশ্চিমবঙ্গে রাজ্যে বিয়ার ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলোর উৎপাদন ক্ষমতা বাড়ানো সহায়তা করা হচ্ছে।



