
রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় ইউক্রেনে যে পরিমাণের ক্ষয়ক্ষতি হয়ে তার দায় পুতিনকেই বহন করতে হবে। শনিবার (১৪ মে) জি-সেভেন সম্মেলন শেষে সাংবাদিক এসব কথা বলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক।
তিনি আরও বলেন, রুশ বাহিনীর নজিরাবিহীন হামলায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গোটা ইউক্রেন। এর দায় এড়াতে পারবে না, সবকিছুর জন্য রাশিয়া দায়ী।
এরই মধ্যে রুশ হামলা মোকাবিলায় ইউক্রেনকে অস্ত্র সহায়তা প্রদান চালিয়ে যেতে প্রস্তুত উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে জোট জি-৭ দেশগুলো।
জার্মানিতে অনুষ্ঠিত জোটের সদস্যরাষ্ট্র জার্মানি, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ক্যানাডা, ফ্রান্স, ইটালি, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা বৈঠকে উপস্থিত ছিলেন।


