
পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ দিচ্ছে ফিনল্যান্ড। রবিবার (১৫মে) দেশটির রাষ্ট্রপতি সাউলি নিনিসটো এ তথ্য নিশ্চিত করেছেন ।
এর আগে বৃহস্পতিবার (১২মে) ফিনল্যান্ডের রাষ্ট্র প্রধান নিনিসটো ও প্রধানমন্ত্রী সানা মারিন এক যৌথ বিবৃতিতে জানান ন্যাটো সদস্যপদ পাওয়ার জন্য আবেদন ইচ্ছা প্রকাশ করেছেন।
ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর আগ্রাসনের পর এরূপ সিদ্ধান্ত বলেও জানান তারা।
আজ রোববার বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় দেশটি। ইতিবাচক দিক বিবেচনা করেই ন্যাটোর সামরিক জোটের সদস্য পদের জন্য আবেদন করবে বলে জানান তিনি৷
অপর দিকে রাশিয়া ফিনল্যান্ড সরকারের এই সিদ্ধান্তর নিন্দা জানিয়ে হুমকি দিয়েছে । ক্রেম্লিন জানিয়েছে ন্যাটো জোটে যোগ দেওয়া ফিনল্যান্ডের ভুল সিদ্ধান্ত এবং সিদ্ধান্তটি দুই দেশের সম্পর্কের অবনতি ঘটাবে ।



