
সোমালিয়ায় এক বছর পর অনুষ্ঠিত হওয়া নির্বাচনের প্রসিডেন্ট হয়েছেন হাসান শেখ মোহাম্মদ। বোরবার (১৫ মে) দ্বিতীয়বারের মত নির্বাচিত হয় তিনি। এর আগে হাসান শেখ মোহাম্মদ ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
রবিবারের প্রেসিডেন্ট নির্বাচনের মোট প্রার্থী ছিলেন ৩৬জন। ৩২৯ ভোটারের মধ্যে সবাই মূলত এমপি।
সংসদীয় কর্মকর্তারা সাবেক রাষ্ট্রপতি শেখ মোহাম্মদের পক্ষে ১৬৫ ভোট গণনা করেন, যা বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল্লাহি মোহাম্মদকে পরাজিত করার জন্য যথেষ্ট। পরে মোহাম্মদ আবদুল্লাহি পরাজয় স্বীকার করেন এবং শেখ মোহাম্মদ সঙ্গে সঙ্গে শপথ গ্রহণ করেন।
৬৬ বছর বয়সী শেখ মোহাম্মদ ইউনিয়ন ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির নেতা।
প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের স্থান নির্ধারিত হয়েছিল সুরক্ষিত হালানে ক্যাম্প বিমানবন্দরের হ্যাঙ্গার। ভোটগ্রহণ হয়েছে গোপন ব্যালটে।



