
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমন দেশজুড়ে ছড়িয়ে পড়ার পর এবার সেনাবাহিনী মোতায়নের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এর আগে, গত বুধবার (১১ মে) আনুষ্ঠানিকভাবে করোনা সংক্রমণের কথা স্বীকার করে উত্তর কোরিয়া। পরদিন বৃহস্পতিবার দেশটিতে লকডাউন জারি করা হয়।
প্রতিবেদনের বলা হয়েছে, করোনা মোকাবিলায় দেশটির রাজধানী করোনার ওষুধ বিতরণ স্থিতিশীল করার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার কেসিএনএর সর্বশেষ তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়ায় নতুন করে আরও ৩ লাখ ৯২ হাজার ৯২০ জনের শরীরে জ্বরের লক্ষণ শনাক্ত হয়েছে।
আর নতুন করে মৃত্যু হয়েছে আটজনের। সব মিলিয়ে রোববার পর্যন্ত দেশটিতে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ১৩ হাজার ৫৫০ জনের। আর মৃত্যু হয়েছে ৫০ জনের।


