
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, রোববার আত্মঘাতী এ হামলা হয়েছে নিহতদের মধ্যে তিন সেনা সদস্য ও তিন শিশু রয়েছে। নিহতরা হলেন-ল্যান্স হাবিলদার জুবায়ের কাদির (৩৩), কাসিম মাকসুদ (২২), উজাইর আসফার (২১), আহমেদ হাসান (১১), আহসান (৮) ও আনুম (৪)।
পাকিস্তানের সেনাবাহিনীর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, উত্তর ওয়াজিরিস্তানের আফগানিস্তান সীমান্ত সংলগ্ন শহর মির আলির কাছে একটি গ্রামে সেনাবাহিনীর টহলরত একটি গাড়িকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা হয়েছে।
এদিকে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলার নিন্দা জানিয়ে শোক প্রকাশ করেছেন। এসময় তিনি নিহত সেনাদের প্রতি বিশেষ শ্রদ্ধা প্রদর্শন করেন। তাছাড়া এ ঘটনায় যেসব শিশু মারা গেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শাহবাজ।



