
তিন মাস ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধে মস্কো পরিকল্পনা মতো এগোতে না পারায় ইউক্রেন জয়ী হবে। বোরবার জার্মানির বার্লিনে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান জেন স্টলটেনবার্গ এ কথা বলেন।
ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেন, রাশিয়া তাদের কৌশলগত উদ্দেশ্য অর্জন করতে পারছে না। তারা কিয়েভ দখল করতে ব্যর্থ হয়েছে। খারকিভ থেকেও পিছু হটেছে। এ যুদ্ধে ইউক্রেন জিততে পারে। 3
তিনি আরও বলেন, ইউক্রেন লড়াই চালিয়ে যাবে। সাহসিকতার সঙ্গে তাদের জন্মভূমি রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে। এজন্য ন্যাটোকে ইউক্রেনে সামরিক সহায়তা অব্যাহত রাখতে হবে।
এদিকে ইউক্রেনের ওপর রাশিয়া হামলা চালানোর পর ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
তবে তাদের এ সিদ্ধান্ত ভালো হবে না জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


