
ইরানে নিত্যপ্যের দাম বেড়ে যাওয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নেমেছে দেশটির সাধারণ মানুষ। শুক্রবার থেকে চলা এ বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৫ জন মারা গেছেন। গ্রেফতার হয়েছেন অসংখ্যা মানুষ। তবে হতাহতের বিষয়ে এখনো কিছু জানায়নি তেহরান।
সোমবার এ তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম।
গত সপ্তাহে আমদানি করা গমের জন্য রাষ্ট্রীয় ভর্তুকি হ্রাসের ফলে বিক্ষোভের সূত্রপাত হয়। এই ভর্তুকি হ্রাসের কারণে ময়দার তৈরি বিভিন্ন ধরণের মূল খাদ্যের দাম ৩০০ % বৃদ্ধি পায়।
এছাড়া প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সরকারও রান্নার তেল, মুরগীর মাংস ও দুধের দাম বাড়িয়েছে।
দেশজুড়ে চলা বিক্ষোভ সামলাতে ইরান সরকার স্বল্প আয়ের নাগরিকদের মাসিক ভাতা প্রদানের অঙ্গীকার করেছে সরকার।
৮ কোটি ২০ লাখ মানুষ অধ্যুষিত ইরানের মোট জনসংখ্যার অর্ধেকই দারিদ্রসীমার নিচে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রের একের পর এক নিষেধাজ্ঞায় জর্জরিত দেশটির অর্থনীতিও বর্তমানে বেশ নড়বড়ে।



