
ইন্দোনেশিয়ার পর্যটক বহনকারী একটি বাস হাইওয়ের পাশে থাকা বিলবোর্ডের সঙ্গে ধাক্কার ঘটনায় অন্তত ১৪ জনের প্রাণহানির ঘটে। গুরুতর আহত আরও ১৯ জন।
সোমবার সুরাবায়া থেকে ইন্দোনেশীয় ডিয়াং মালভূমি থেকে ফিরছিল বাসটি।
পূর্ব জাভার ট্রাফিক পুলিশ প্রধান লতিফ উসমান জানিয়েছেন, দুর্ঘটনার কারণ নিশ্চিত করা যায়নি। ধারণা করা হচ্ছে, চালক ঘুমে আচ্ছন থাকায় এ হতাহতের ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় চারটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।



