
বিশ্বের সবচেয়ে বড় গম রপ্তানিকারক দেশ ভারত বিশ্বব্যাপী গমের রপ্তানি বন্ধ করে দেয়ায় আন্তজার্তিকভাবে এ শষ্যের দাম বৃদ্ধি পেয়েছে।
সোমবার (১৬ মে) আন্তর্জাতিক ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়,‘আমেরিকা থেকে শুরু করে তীব্র দাবদাহের ফলে বিশ্বব্যাপী গমের চাষ কম হওয়ায় আন্তর্জাতিক বাজারে চাহিদা থাকায় ভারত গম রপ্তানি বন্ধ করেছে। যার ফলে প্রায় সকল দেশে গমের দাম বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে গমের উপর ধার্য করা বেঞ্চমার্কের পরিমাণ ৫ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা শেষ দুই মাসের মধ্যে সর্বোচ্চ।
ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রপ্তানির জন্য ঋণপত্র ইস্যু হয়েছে। যেসব দেশে গমের প্রয়োজন, সেসব দেশে গম রপ্তানির জন্য অনুমতি দেয়া হবে।
ভারতের সরকারি কর্মকর্তারাও বলেছেন যে এই নিষেধাজ্ঞা স্থায়ী নয়। এটি সংশোধন করা যেতে পারে।


